এখন ০৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা বজ্রপাতে হালিমা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে  এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই গ্রামের আব্দুল হান্নানের স্ত্রী।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বসত বাড়ির অদূরে খোলা জায়গায় কাজ করছিলেন স্বামী-স্ত্রী দুজন। দুপুরে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে আহত হয় স্বামী-স্ত্রী দুজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হালিমা বেগমকে মৃত ঘোষণা করে। আব্দুল হান্নানের অবস্থা আশঙ্কাজনক না হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ বলেন বলেন, হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। বজ্রপাতে নিহতের স্বামী আবদুল হান্নানও আহত হয়েছেন তবে তিনি আশঙ্কা মুক্ত।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

গজারিয়ায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০১:১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪