এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস

সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধিঃ গলাচিপায় আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস। আজ শুক্রবার সরেজমিনে দেখা যায়, এ গ্যাসের মাধ্যমে তিন পরিবারারের ১৫ জনের ভাত রান্না ও শতাধিক মেহমানের চায়ের ব্যবস্থা করা হচ্ছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, কয়েকদিন আগে ৬০ হাজার টাকা খরচ করে একটি টিউবওয়েল বসিয়েছি। গত তিন দিন ধরে টিউবওয়েলের পাইপ ও পাইপের গোড়া থেকে বুদ বুদ শব্দ হচ্ছে। সেখান থেকে পাইপের মাধ্যমে কৌশলে ভাত রান্নার ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ২ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো: মাহাবুব জানান, ওই বাড়িতে গিয়েছিলাম। দেখতে পেয়েছি গ্যাস দিয়ে তারা ভাত রান্না করছে।

টিউবওয়েলের মিস্ত্রি হারুন ঢালী জানান, এটা স্থায়ী না, কয়েক দিন এ রকম থাকতে পারে।

গলাচিপা মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো: সাদিকুর রহমান জানান, কম-বেশি গ্যাস থাকতে পারে তবে এ ধরনের গ্যাস দিয়ে রান্না করা খুবই বিপদজনক। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, ঘটনাস্থালে যাচ্ছি বিষয়টি দেখে অবহিত করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গলাচিপায় টিউবওয়েলের পাইপে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস

প্রকাশিত হয়েছে: ০১:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪