এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে-পঞ্চগড়ে জামায়াতের সহকারী সেক্রেটারী

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম বলেন-আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে। অনেক শিশুও আহত হয়েছেন মারাও গেছেন। আমরা সকলের রুহের মাগফেরাত কামণা করছি। যারা নিহত হয়েছেন তাদের জাতীয় বীর ঘোষণার দাবি জানাচ্ছি।সোমবার (১৪ অক্টোবর) বিকেলে  পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-গণঅভ্যুথানে শহীদ পরিবারের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা অনুষ্ঠানে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন,১৯৭৫ সালের ১৫ই আগষ্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল।সে সময় শেখ মুজিবরের মৃত্যুর পরে তার দলের পক্ষ থেকে কোন মিছিল বের করতে পারেনি তারা।এটা প্রমাণিত সত্য কথা। ২১ বছর পরে মনে আছে কিনা, মাথার মধ্যে কাপড় বেধেঁ এভাবে মুনাজাত করে ক্ষমা চেয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী জেনারেল মাওলানা দেলোয়ার হোসনের সঞ্চালনায় ও জেলা জামায়াতে আমির আল্লামা ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানন্দের মধ্যে জেলা কর্ম পরিষদ সদস্য শাহীদ আল ইসলাম, নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান সমন্বয়ক ফজলে রাব্বী, শহীদ সাজুর বাবা আজহার আলী, নিখোঁজ আল আমিনের স্ত্রী সুমি আক্তার প্রমুখ।পরে নিহতের স্বজনদের হাতে ১ লাখ করে টাকা আর্থিক সহয়তা হিসেবে প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল হালিম।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আমাদের টাকায় কেনা গুলিতে আমাদের হত্যা করা হয়েছে-পঞ্চগড়ে জামায়াতের সহকারী সেক্রেটারী

প্রকাশিত হয়েছে: ১১:১৫:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪