এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত-১

মোঃ আবু সুফিয়ান শান্তি ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন হোসেন (১৯) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ইমনের এক ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন কোটচাঁদপুর পৌরসভার কাশিপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি কাশিপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ইমন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তাঁর আহত ফুপাতো ভাই উচ্ছ্বাস বিশ্বাস যশোরের চৌগাছা উপজেলার স্বরূপদহ গ্রামের শওকত আলী ছেলে। তিনি প্রবাসী ছিলেন। দুর্ঘটনায় ছাত্রদল নেতা ইমন হোসেন নিহত হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন।
ইমনের চাচাতো ভাই আব্দুল্লাহ বলেন, ইমন ও উচ্ছ্বাস মামাতো-ফুপাতো ভাই। গতকাল শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে তাঁরা বেড়াতে বের হন। বাড়ি ফেরার পথে কাশীপুর এলাকায় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের বিস্কুট ফ্যাক্টরির সামনে এলে তাঁদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। ইমন ও উচ্ছ্বাসকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে পরে যশোরে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতেই চিকিৎসাধীন অবস্থায় ইমন হোসেনর মৃত্যু হয়। উচ্ছ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে তার পরিবার। তাঁর অবস্থাও গুরুতর বলে জানান নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ।
কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আজিজ বলেন, নিহতের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি করেনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত, আহত-১

প্রকাশিত হয়েছে: ০২:০২:২৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪