এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন নজরুল ইসলাম প্রধান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এই আবেদন করেন।তিনি পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতা উল্লেখ করেছেন।
স্বেচ্ছায় পদত্যাগ করার বিষয়টি অস্বীকার করে
চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন,আমার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্রে স্বাক্ষর করে নিয়েছে পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সামিউল ইসলাম,পাতি সোহাগসহ কয়েকজন।তারা আগে থেকেই কাগজ তৈরি করে রেখেছিল, আমি বোদা বাজার থেকে চন্দনবাড়ি গেলে পরিষদে ডেকে নিয়ে যায়।সেখানে ধাক্কাধাক্কি করে জোরপূর্বক স্বাক্ষর নেয়।অন্তবর্তীকালীন সরকারের কাছে এ অনিয়মের সুষ্ঠু বিচার দাবী জানাচ্ছি।
প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান,চেয়ারম্যান পরিষদে এসে নিজেই পদত্যাগ পত্র জমা করে গেছেন।আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।তাছাড়া পরিষদের চেয়ারম্যান ইউপি সদস্যসহ ১৩ জনের ১১ জন,চেয়ারম্যানের দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার অনাস্থা রেখে স্থানীয় সরকার বিভাগসহ কয়েকটি দপ্তরে অভিযোগ করেছেন।
চন্দনবাড়ি ইউনিয়নের সচিব শরিফুল ইসলাম জানান,প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আমাকে ফোনে বলেন, চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছে।পরে আমিসহ তিনজন উপজেলা নির্বাহী অফিসে পদত্যাগ পত্রটি জমা করেছি।
বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন,শুনেছি চেয়ারম্যানের বিষয়টি। তবে কোন কাগজ হাতে পাইনি।সারাদিন ব্যস্ত ছিলাম মারেয়া মহালয়ার প্রস্তুতির বিষয় নিয়ে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

প্রকাশিত হয়েছে: ০৫:২৬:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪