বিশেষ সংবাদদাতাঃ আগামীর রাস্ট্রনায়ক জানাব তারেক রহমানের নির্দেশনায় তারুণ্য, ঐক্য ও প্রগতির মূলমন্ত্র নিয়ে ১৯৯৫ সালের ২১ শে সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সুচনা হয়। বিগত ২৮ বছর ধরে হাঁটি হাঁটি পা-পা করে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল বাংলাদেশের রাজনীতি তথা বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অদ্য শনিবার ২১ শে সেপ্টেম্বর ২০২৪ বাংলাদেশ তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় সভাপতি ডা: আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড.আমিনুল ইসলামের সঞ্চালনায় ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল আলম সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত, মিলাদ, দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে দলের কেন্দ্রীয় সভাপতি ডা.আবু বক্কর সিদ্দিক বলেন -আমরা সবাই এখানে বিএনপির কর্মী। তরুণ দলের প্রতিষ্ঠালগ্ন থেকে সারাদেশে আমাদের এই বিশাল কর্মীবাহিনি হাজারো অন্যায়, অত্যাচার, জেল, জুলুম সহ্য করে দেশ ও দেশের জনগণ ও বিএনপির কল্যাণে কাজ করে গেছে এবং আমাদের সকল কর্মী বৃন্দ আমৃত্যু দেশ ও দেশের জনগণের এবং বিএনপির জন্য কাজ করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল আলম সরকার বলেন – সারাদেশে আমাদের তরুণ দলের নেতাকর্মীরা ফ্যাসিবাদ সৈরাচার হাসিনা সরকারের শত অন্যায়, অত্যাচার, জেল, জুুলুমকে উপেক্ষা করে নিবেদিত ভাবে কাজ করে গেছে, তাই আজ জাতীয়তাবাদী তরুণ দল সারা দেশে তিলে তিলে একটি মহিরুহে পরিনত হয়েছে। দেশ ও জনগণের সেবায় আমরা তারুণ্যের শক্তি দিয়ে বিএনপি এবং আমাদের আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করে তুলব ইনশাআল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের এই কর্মসূচিতে ঢাকা জেলা তরুণ দল, নারায়ণগঞ্জ জেলা তরুণ দল, নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল, আশুলিয়া থানা তরুণ দল, ধামরাই থানাসহ সারাদেশ থেকে তরুণ দলের নেতাকর্মীরা উপস্থিত হয়। তরুণ দলের নারায়ণগঞ্জ মহানগর সাবেক সদস্য সচিব ইমরান হোসেন খান ও নারায়ণগঞ্জ মহানগর তরুণ দল আহবায়ক এস এম সিফাত উল্লাহর নেতৃত্বে বিশাল মিছিল এই আয়োজনে অংশ নেন।
















