এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

মাসুদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে সরকারকে পতনের ৪র্থ দিনে শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রায় দেড় যুগ পর আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে উপজেলার রাজমনি হোটেল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি এবং শেরপুর-৩আসনের  তিন বারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান এর সঞ্চালনায় এতে আতাউর রহমান, আব্দুর রশিদ, রুকুনুজ্জামান,  আব্দুল মান্নান হিরা, ছামিউল হক সাদা, মেহেদী হাসান বিপ্লব, মাসুম বিল্লাহ সহ অনেকে বক্তব্য রাখেন। 

বক্তারা সকল প্রকার সহিংসতা ও অগ্নিসংযোগ, সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা ও ভাংচুরের  নিন্দা জানান। সেইসাথে বাংলাদেশকে সুন্দর ভাবে সাজাতে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে আনন্দ মিছিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 

উক্ত আনন্দ সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শেরপুরে ঝিনাইগাতীতে প্রায় দেড় যুগ পর বিএনপি’র আনন্দ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০১:৫১:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪