এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াগাতীতে সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ!স’মিল থেকে উদ্ধার

মোঃ হাচিবুর রহমান, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতী থানার টোনা গ্রামে সরকারি সড়ক সংলগ্ন ৪ টি মেহেগনী গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।

১২ জুলাই (শুক্রবার) ভোরে এ গাছগুলো কাটা হয়। ১৩ জুন সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি)’র প্রতিনিধি হিসাবে অত্র অফিসের নাজির বাবুল শেখ বড়দিয়া বাজারে দেবু দাশের স’মিল থেকে গাছের লকগুলো জব্দ করেন। সরকারি ছুটির দিন বেছে প্রভাবশালী দুষ্কৃতকারীরা মহাসড়কের গাছ সাবাড় করছে বলে সচেতন মহলের ধারণা। দোষীরা আইনের আওতায় আসুক, এটাই দাবী সচেতন মহলের।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মৃত ডাঃ খলিলুর রহমানের ছেলে তাদের জায়গার গাছ দাবী করে বড়দিয়া বাজারের স’মিল পরিচালনা ও কাঠ ব্যবসায়ী দেবু দাশের নিকট বিক্রি করেছে। দেবু দাস নিজের লেবার দিয়ে গাছগুলো কেটে তার বড়দিয়া বাজারে তার স’মিলে নিয়ে যায়।

এ বিষয়ে স’মিল পরিচালনা ও কাঠ ব্যবসায়ী দেবু দাশের সাথে কথা হলে তিনি বলেন, গাছ গুলো তিনি কেনেন নি। তিনি শুধু তার লেবার দিয়ে গাছগুলি কেটে এনেছেন। শুধু চেরাই করার মুল্যটাই তিনি পাবেন।স’মিল আমার না।উপজেলা চেয়ারম্যানের স’মিল। এ ছাড়া তিনি বলেন, কালিয়া উপজেলা চেয়ারম্যানের কোন ছেলে না থাকায় তাকে ছেলের মত দেখে তাই ওই স’ মিল তাকে চালিয়ে খেতে বলেছে বলে তিনি জানান।

এ বিষয়ে কালিয়া সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলেন,আমরা সব জব্দ করেছি। আইনানুযায়ী বিষয়টি নিষ্পত্তি করা হবে।

এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন,গাছ এসি ল্যান্ডের নিয়ন্ত্রণে আনা হয়েছে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং যে গাছ কর্তন করেছে তাকে খুঁজে বের করতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নড়াগাতীতে সড়কের সরকারি গাছ কাটার অভিযোগ!স’মিল থেকে উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৬:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪