এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় নিষ্ক্রিয় করা হলো পরিত্যক্ত মর্টারশেলটি

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেলটি নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল।

রোববার (১৪ জুলাই) দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা বাজার এলাকার পাশে একটি ফাঁকা স্থানে মর্টারশেল৷ টি ধ্বংস করে সেনা বাহিনীর রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের বোমা নিষ্ক্রিয়করণ দল। এ সময় তেঁতুলিয়া থানা-পুলিশ ও বিজিবির বাংলাবান্ধা বিওপির সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন (রোববার) দুপুরে এক নারী শ্রমিক পাথরের সাইটে পরিত্যক্ত অবস্থায় মর্টারশেল টি কুড়িয়ে পান। পরে সেটি ভারী লোহা মনে করে আল-আমিন ওয়ার্কশপের সামনে নিয়ে আসেন। এ সময় সামনে থাকা এক ভাঙারির দোকান দার তা কেজি দরে ১৫০ টাকায় কিনে নেন। পরে লোকজন সেটি মর্টারশেল বলে চিনতে পেরে স্থানীয় ইউপি সদস্যকে জানায়। ইউপি সদস্য এ তথ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে ওই ওয়ার্কশপে নিরাপদ বেষ্টনী করে মর্টারশেল টি রাখেন। এর পর সেনা বাহিনীর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হলে রোববার (১৪ জুলাই) দুপুরে মর্টালশেল টি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। মরিচা ধরা এই মর্টারশেল ভারত অথবা ভুটান থেকে আমদানি করা পাথরের সঙ্গে এসেছে বলে ধারণা করছেন পুলিশ ও স্থানীয় লোকজন। মর্টারশেল টি ৫১ মিলি মিটার প্যাকেট বোম বলে শনাক্ত করা হয়েছে। মরিচা ধরার কারণে এটির তৈরিসংক্রান্ত তথ্য জানা যায়নি।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, সকল আইনি প্রক্রিয়া শেষে সেনা বাহিনীর দল এসে মর্টালশেলটি নিষ্ক্রিয় করেছে।

উল্লেখ্য, এর আগে দুইবার একই ইউনিয়ন থেকে পাথরের এলাকা থেকে দুটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করা হয়। পরে থানা পুলিশ রংপুর সেনা বাহিনীর বোম ডিসপোজাল দলকে খবর দিলে আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা এলাকায় গিয়ে দলটি মর্টালশেল দুটি নিষ্ক্রিয় করে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় নিষ্ক্রিয় করা হলো পরিত্যক্ত মর্টারশেলটি

প্রকাশিত হয়েছে: ০৩:৫৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪