এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

বিশেষ সংবাদদাতাঃ দ চাঁদপুরের মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ীকে ২৫ পিস ইয়াবাসহ আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব ইসলামাবাদ গ্রামের হাসান প্রধানের ছেলে মাহমুদ হোসেন প্রকাশ আলী হোসেন (২৮) ও ওয়ালী উল্লাহর ছেলে শামীম মিয়া।

মঙ্গলবার ২৫ জুন রাত প্রায় ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানার পূর্ব ইসলামাবাদ ওয়ালী উল্ল্যাহর বাড়ীর শামীম এর বসত ঘরে থেকে মতলব উত্তর থানার এসআই নিজাম উদ্দিন, এসআই বেলাল, এএসআই শাহাদত ও এএসআই মনির হোসেন মুন্নুসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। এসময় আসামীর কাছে থাকা ২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা থেকে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে এ এলাকায় বেশি দামে বিক্রি করে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এবিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মতলব উত্তরকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মতলব উত্তরে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

প্রকাশিত হয়েছে: ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪