এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ওসমান গনি, মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে চারজন।
উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান ও মোহাম্মদ শাহীন মিয়া।তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নবাগঞ্জ থেকে ছেড়ে আসা বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।পথে সিরাজদিখান উপজেলার খারশুর এলাকায় নবাবগঞ্জগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে সিএনজিতে থাকা দু’জন গুরুতর আহতসহ ছয়জন আহত হয়।তাদের উদ্ধার করে ঘটনাস্থলের পাশে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন ও অন্যান্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান,দুর্ঘটনার পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পাশে থাকায় আহতদের সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মুন্সীগঞ্জে সিরাজদিখানে বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪