এখন ০৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে দু’টি গবাদিপশুর মৃত্যু হয়েছে এবং বজ্রপাতের বিকট শব্দে এক শিশু আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকে বৃষ্টি হচ্ছিল। আজ বুধবার সকালে বজ্রবৃষ্টি শুরু হয়। এই বজ্রপাতে ওই গ্রামের আক্কাস মৃধার মালিকানাধীন দু’টি গরু মারা যায়। তার বাড়ির সামনেই গরু দু’টি বাঁধা ছিল। এছাড়া একইসময় বজ্রপাতের বিকট শব্দে আক্কাসের ১০ বছর বয়সী কন্যা শিশু জান্নাতুল গুরুত্বর অসুস্থ হয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর প্রস্তুতি চলছে।রাঙ্গাবালীর চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

রাঙ্গাবালীতে বজ্রপাতে ২ গবাদিপশুর মৃত্যু, আহত শিশু

প্রকাশিত হয়েছে: ০৫:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪