এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে তীব্র তাপদাহ হতে রক্ষা এবং বৃষ্টি জন্য প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায়

বিশেষ প্রতিনিধিঃ আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯.০০ ঘটিকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হাজী ইফতেখার আলম খোকন সাহেবের উদ্যোগে গোদনাইল ২নং বালুর মাঠে তীব্র তাপদাহ হতে রক্ষা এবং বৃষ্টি জন্য প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায় করা হয়।

নামাজ শেষে মুসল্লিদের নিয়ে খুতবা ও দোয়া করা হয়।

ইস্তিসকার নামাজে ঈমামতি করেন- মীরপাড়া জামে মসজিদের ঈমাম ও খতিব হযরত মাওঃ আমীর হোসাইন লাক্সামী সাহেব, খুতবা পাঠ করেন- আরামবাগ জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মাওঃ মুফতি আশরাফ আলী সাহেব, দোয়া পরিচালনা করেন – লক্ষীনারায়ণ জামে মসজিদের খতিব হযরত মাওঃ শফিকুল ইসলাম সাহেব।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অত্র এলাকার সকল মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামা এবং ছাত্র সহ সকল শ্রেনী পেশার মানুষ।

এ সময় বনায়নে বলা হয় বেশী বেশী ইস্তেগফার পড়ে মহান পাক রাব্বুল আলামিনের নিকট ক্ষমা প্রার্থনা করে বৃষ্টির জন্য দোয়া করতে এবং সে সাথে বলা হয় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের মঙ্গলের জন্য যেটা ভাল মনে করেন সেই ফয়সালা করতে।

ইস্তিসকার নামাজ আদায় করতে আসা সকলে জন্য কাউন্সিলরের পক্ষ হতে খাবার স্যালাইন সহ মিনারেল ওয়াটারের ব্যবস্থা করা হয।

মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী পর্যালোচনা করলে পাওয়া যায়, তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, ওষ্ঠাগত মানুষ ও পশুপাখির জীবন, হুমকির মুখে ফল ও ফসল৷ এসময়ে প্রয়োজন রহমতের বৃষ্টি৷ প্রিয়নবী (সাঃ) এমন অনাবৃষ্টিতে লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে যেতেন এবং ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সালাত আদায় করতেন। (বুখারি, মুসলিম)।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে তীব্র তাপদাহ হতে রক্ষা এবং বৃষ্টি জন্য প্রার্থনায় ইস্তিসকার নামাজ আদায়

প্রকাশিত হয়েছে: ০৫:১৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪