এখন ০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ নবীগঞ্জের নিখোঁজ মিশুক চালকের লাশ ৩ দিন পর উদ্ধার।

আনহার বিন সাইদ, সিলেট -ঃ হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর মিশুক চালক আবিদুর রহমানের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(৩ সেপ্টেম্বর)দুপুর ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরিষপুর গ্রামের পার্শ্ববর্তী মড়া কুশিয়ারা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত আবিদুর রহমান হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের পাতা মিয়ার ছেলে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে স্থানীয় এলাকাবাসী আব্দুল গণি মিয়ার বাড়ির পশ্চিমে মড়া কুশিয়ারা নদী থেকে দুর্ঘন্ধ আসতে থাকায় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদের নেতৃত্বে একদল পুলিশের পাশাপাশি হবিগঞ্জ থেকে পিবিআই এর ওসি শরীফ মোঃ রেজাউল করিমের নেতৃত্বে একটি টিমও ঘটনাস্হলে আসে।
জানা গেছে, মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে আবিদুর রহমান (১৫) মিশুক গাড়িসহ নিখোঁজ হন।সে উপজেলার গুজাখাইর গ্রাম থেকে নবীগঞ্জে ফিরে যাত্রী নিয়ে পৌর এলাকার পূর্ব তিমির পুরের দিকে রওয়ানা দেয়ার পর থেকে আর ফিরে আসেনি। এ ব্যাপারে নবীগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।
নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
নবীগঞ্জ বাহুবল সার্কেল এসপি আবুল খয়ের জানান,আবিদুরের চালিত মিশুক গাড়ি নিয়ে যেতে চাইলে সে বাঁধা দেয়।ধারণা করা হচ্ছে,লোক চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। তদন্তপূর্বক ঘটনার সঠিক তথ্য উদঘাটন করতে আমরা তৎপর রয়েছি। এদিকে বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হলেও মিশুক উদ্ধার করতে পারেনি পুলিশ।তবে লাশ উদ্ধারের পর পুলিশ ক্লু উদঘাটনে ব্যপক তৎপরতা চালিয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হবিগঞ্জ নবীগঞ্জের নিখোঁজ মিশুক চালকের লাশ ৩ দিন পর উদ্ধার।

প্রকাশিত হয়েছে: ০৩:২৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১