এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপিত হয়েছে। রবিবার সকাল ৯টায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণ থেকে স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদার নেতৃত্বে একটি মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী মু. মজিবর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস ও মোফাজ্জেল হোসেন মাসুদ, গলাচিপা কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি বাবু দিলীপ বনিক,গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। এছাড়া শোভাযাত্রায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি- পেশার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শাভাযাত্রা শেষে উপজেলার বিভিন্ন শিল্পীগোষ্ঠির অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গলাচিপায় বাংলা নববর্ষ উদযাপিত

প্রকাশিত হয়েছে: ০৪:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪