এখন ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষকেরা হলেন- নিশ্চিন্তপুর গ্রামের বিশ্বম্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৫৫) এবং একই গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (৪৫)।

স্থানীয়রা জানান, নিশ্চিন্তপুর গ্রামের তাজের বিশ্বাস ও হারুন বিশ্বাস শনিবার রাতে তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য জিআই তারের সঙ্গে বিদ্যুতের সংযোগ দিয়ে ফাঁদ পেতে রাখেন। রাতে ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন সনাতন বিশ্বাস ও কালু শেখ।

দীর্ঘ সময় পরেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তানজের বিশ্বাস ও হারুন শেখের জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের জিআই তারে সনাতন বিশ্বাস ও কালু শেখকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক আব্দুল্লাহ আল-মামুন গণমাধ্যমক জানিয়েছেন , সনাতন বিশ্বাস ও কালু শেখ নামের দুই কৃষক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে কাশিয়ানীতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০২:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪