এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় মহিষের শিং এর আঘাতে এক কৃষকের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় মহিষের শিং এর আঘাতে কৃষক মনির হোসেন (৫০) মারা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৭ ঘটিকার সময়। মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের এসন্দার চৌকিদারের ছেলে। জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমর হাট থেকে মনির হোসেন ২ লাখ ৪৫ হাজার টাকা দিয়ে সোমবার একটি মহিষ ক্রয় করে। মহিষটি মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় নিজ বাড়ীর উত্তর পাশে ঘাস খাওয়াইতে নিয়ে গেলে মহিষটি শিং দিয়ে মনির হোসেনকে এলোপাথারিভাবে আঘাত করতে থাকে। স্থানীয় লোকজন এ ঘটনা দেখে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা আমতলীর গাজীপুর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাবার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু ঘটে। গোলখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের ইউপি সদস্য আকন মো. আবু সাইয়েদ এ তথ্যটি জানিয়েছেন। এ ব্যাপারে গোলখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার জানান, মনির হোসেন নামের এক ব্যাক্তি মহিষের শিং এর আঘাতে মারা গিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গলাচিপায় মহিষের শিং এর আঘাতে এক কৃষকের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:৪২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪