এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দাখিল পরীক্ষায় তুলে নিয়ে পক্সি দেয়ার অভিযোগ, আটক এক

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মাদ্রাসা থেকে আলিম শাখার এক শিক্ষার্থীকে তুলে নিয়ে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করানোর অভিযোগ উঠেছে। এদিকে পরীক্ষার কেন্দ্র সচিব ওই ভুয়া পরীক্ষার্থী মাহফুজকে (১৭) চিহ্নিত করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পঞ্চগড়ের আটোয়ারী মির্জাপুর মাওঃ আজিম উদ্দীন আলিম মাদ্রাসায়।

আটক শিক্ষার্থী মাহফুজ একই উপজেলার লক্ষিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম শাখার শিক্ষার্থী। সে ধামোর ইউনিয়নের গাজবাড়ি সরকারপাড়া গ্রামের আব্দুল রহিমের ছেলে।

জানা গেছে, মির্জাপুর মাওঃ আজিম উদ্দীন আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার (৫ মার্চ) অনুষ্টিত হয় ইংরেজি দ্বিতীয় পত্রের দাখিল পরীক্ষা। আর এ কেন্দ্রের পরীক্ষার্থী মির্জাপুর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে পরীক্ষার্থী শাহজাহান পরীক্ষায় অংশগ্রহণ না করায় তার পরিবর্তে পরীক্ষায় অংশগ্রহণ করে মাহফুজ। এর মাঝে গোপনে পক্সি পরীক্ষার্থীর বিষয়টি কেন্দ্র সচিব আব্দুল মান্নান জানতে পারে। পরে বিভিন্ন কৌশল অবলম্বন করে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে থানা হেফাযতে নেয়। এর মাঝে আটক শিক্ষার্থী মাহফুজের পরিবারের অভিযোগ তাকে মাদ্রাসা থেকে ভুল বুঝিয়ে পরীক্ষা কেন্দ্রে নিয়েছে লক্ষিপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন।

পক্সি পরীক্ষার্থী প্রেরণের বিষয়টি জানতে অভিযুক্ত অধ্যক্ষ আব্দুল মতিনের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তবে পরীক্ষা কেন্দ্র সচিব বলছে মূল পরীক্ষার্থী শাহজাহানকে এ ঘটনার পর বোর্ডে লিখিত জানিয়ে বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ সহ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে দাখিল পরীক্ষায় তুলে নিয়ে পক্সি দেয়ার অভিযোগ, আটক এক

প্রকাশিত হয়েছে: ০১:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪