এখন ১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিপিএম পদক পেলেন বোদা থানার ওসি মোজাম্মেল হক

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪
  • ৬৭০ পড়া হয়েছে

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় জেলার বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পুলিশ পদক (পিপিএম) সেবা পদক পেয়েছেন। সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ওসিকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পিপিএম (সেবা) পদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে তার পিপিএম পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
পঞ্চগড় জেলার বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক পুলিশ পদক (পিপিএম) সেবা পদক প্রাপ্ত হওয়ার সর্বস্তরের প্রশাসনিক কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান।
পদক প্রাপ্তির পর নিজের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে ওসি মোজাম্মেল হক বলেন, ‘আইন হয়েছে।
যতদিন পুলিশ বিভাগে থাকবেন এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান বলে প্রত্যয় ব্যক্ত করেন ওসি মোজাম্মেল হক।
ওসি মোজাম্মেল হক এর বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বিভাগে ০১/০৭/২০১১ সালে যোগদান করেন।
এর আগে লালমনিহাটের আদিতমারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে যোগদান করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এই পদকের যোগ্য কর্মকর্তাদের বাছাই করতে পুলিশ সদর দপ্তরে একটি কমিটি করা হয়। বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা কমিটির কাছে তাঁদের বছরের সেরা কাজটির বিবরণ পাঠান। এর ভিত্তিতে যাচাই শেষে পুলিশ সদর দপ্তরের কমিটি পদক পাওয়ার মতো কর্মকর্তাদের একটি তালিকা তৈরি করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠায়। প্রধানমন্ত্রী তা চূড়ান্ত করে থাকেন।
পুলিশ সপ্তাহে কর্মকর্তাদের এই পদকে ভূষিত করেন প্রধানমন্ত্রী। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক হিসেবে বিবেচিত।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পিপিএম পদক পেলেন বোদা থানার ওসি মোজাম্মেল হক

প্রকাশিত হয়েছে: ০৭:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪