আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) দুটি রাস্তা পাকাকরণের উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বাধাইড় ইউনিয়নের (ইউপি) বৈদ্যপুর ভায়া প্রকাশনগর ও মাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়ক পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষ থেকে ভিত্তিপ্রস্তর নির্মানের শুভ উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ সময় উপস্থিত ছিলেন বাধাইড় ইউনিয়ন(ইউপি) আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আতাউর রহমান, ইউপি আওয়ামী লীগের সম্পাদক রবিউল ইসলামপ্রমুখ।
এদিকে একইদিন উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন ধামধুম থেকে মোহম্মাদপুর খাল উন্নয়নের ভিত্তিপ্রস্তর নির্মাণ উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।













