মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ইংরেজি তারিখের, বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্বপ্নপূরণ লাইব্রেরী আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্বপ্ন পূরন লাইব্রেরী উদ্যোক্তা বাবুল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরব আলী, প্রধান আলোচক হিসেবে ছিলেন চিত্র শিল্পী,গবেষক,লেখক প্রফেসর ড. হীরা সোবহান,বিশেষ আলোচক অধ্যক্ষ শারিরীক শিক্ষা কলেজ মুক্তাগাছা মো মুমিনুল হাসান,বিশেষ আলোচক মুক্তাগাছা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক ও আলোড়ন বার্তার নির্বাহী সম্পাদক খালেদ খুররম পারভেজ,প্রতিষ্ঠাতা স্বপ্ন পূরণ লাইব্রেরী জয় চক্রবর্তী প্রমূখ।
উল্লেখ্য অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।













