এখন ০৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৫৩ বছর ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায় অনুষ্ঠান

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে রং-বেরঙের ফুল দিয়ে সু সজ্জিত করা হয়েছে প্রাইভেট কার। প্রস্তুত রাখা হয়েছে ফুলের মালা, তৈরি হয়ে এসেছেন মুসল্লিরাও। বিশেষ এ আয়োজন টি পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট বাজার জামে মসজিদের ইমাম ক্বারি শাহার উদ্দীনের(৭৫) দীর্ঘ ৫৩ বছর ইমামতি শেষে জমকালো আয়োজনে বিদায় দিয়েছেন মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজ শেষে মুসুল্লি ও এলাকাবাসী মিলে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর নগদ ত্রিশ হাজার টাকা সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সু সজ্জিত একটি প্রাইভেট কারে উঠিয়ে মোটরসাইকেল বহরের মাধ্যমে তাকে নিজ বাড়ি পৌঁছে দেওয়া হয়।

ক্বারি শাহার উদ্দীন চাকলাহাট ইউনিয়নের কিত্তিনিয়া পাড়া গ্রামের মৃত তফির উদ্দীনের ছেলে।

জানা যায়, শাহার উদ্দীন এলাকার তিনটি মসজিদে ১৮ বছর এরপর চাকলাহাট বাজার জামে মসজিদে ৩৫ বছর ইমামতি করেন। একটানা ৫৩ বছর ইমামতি করে এখন তার বয়স ৭৫ বছর। দীর্ঘদিন ইমামতি শেষে বার্ধক্যের কারণে আজ তিনি অবসর নিলেন। এজন্য বিশেষ সম্মানে তাকে বিদায় জানান মুসল্লিরা।

এমন বিদায়ী সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্বারি শাহার উদ্দীন। তিনি জানান, জীবনের দীর্ঘ সময় যাদের ইমামতি করেছি তাদের এমন আয়োজনে তিনি মুগ্ধ হয়েছেন। বাকি জীবনে সবার কাছে তিনি দোয়া চান।

স্থানীয় বাসিন্দা কামরুজ্জামান বুলেট বলেন, হুজুর আমাদের এলাকার সন্তানদের ইসলাম শিক্ষা দিয়েছেন। আজ হুজুর চলে যাওয়ায় আমরা সবাই কষ্ট পাচ্ছি। বাড়ির মহিলারাও রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন হুজুর কে এক নজর দেখার জন্য।

এ বিষয়ে মসজিদ টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জফির উদ্দীন বলেন, আজকের দিনটি আমাদের জন্য বেদনার কেননা আমরা আমাদের আত্মার আত্মীয় কে বিদায় দিচ্ছি। যিনি দীর্ঘ ৫৩ বছর আমাদের দ্বীনি শিক্ষায় আলোকিত করেছেন। আমরা তার কাছে চির কৃতজ্ঞ।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ৫৩ বছর ইমামতি শেষে ইমামের রাজকীয় বিদায় অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে: ০৪:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪