এখন ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ২ দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু

পঞ্চগড়ে নানা প্রতিবন্ধতা কাটিয়ে দীর্ঘ ৫ বছর পর পঞ্চগড়ে মকবুল রহমান সরকারি কলেজের উদ্যোগে কলেজের বটমূলে শুরু হয়েছে দুই দিন ব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়-০১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা উৎসব টি উদ্বোধন করেন। এ সময় কলেজ মাঠে এক সুধী সমাবেশ ও অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন সহ, ছাত্রলীগের নেতাকর্মী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ঋতুরাজ বসন্তের বন্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন এবং শীতের বাহারি পিঠা পুলির প্রদর্শনী ও বিক্রির আয়োজন করেন। দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত এই উৎসবের বাহারি পিঠার প্রদর্শনীতে ১৮টি স্টল অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা পিঠা পুলির বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ২ দিনব্যাপী বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু

প্রকাশিত হয়েছে: ১১:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪