এখন ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, খুনী আটক

বিশেষ সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের প্রধান বাড়িতে গাছ কাটাকে কেন্দ্র করে ভাই এর হাতে ভাই খুন।

খুনীকে আটক করছেন মতলব উত্তর থানা পুলিশ। সরজমিনে জানা যায়, নিহত আলমগীর হোসেন, পিতাঃ মৃতঃ নুর হোসেন প্রধান গ্রাম দক্ষিণ লুধুয়া প্রধান বাড়ি। তিনি বাড়িতে থাকেননা। এলাকায় ওয়াজ মহফিল হবে এ সুবাধে আলমগীর হোসেন (৫৫) তিনি ২ ফ্রেরুয়ারী সকালে বাড়িতে এসে শ্রমিক নিয়ে তার নিজ ভাগের মেহগনি গাছের ডাল পালা কাটছিলেন, এমতাবস্থায় তার ছোট ভাই শুকুর আলী (৫০) তিনি এসে তার বড় ভাই আলমগীর হোসেন এর উপর চড়াও হন, এ সময় দূজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তাদের নিজ বাড়ির উঠানে ছোট ভাই শুকুর আলী প্রধান কাঠের লাঠি দিয়ে বড় ভাই আলমগীরের মাথায় সজোরে আঘাত করলে সাথে সাথে আলমগীর গুরুতর আহত হয়।

স্থানীয়রা এসে আহত আলমগীরকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশ সরজমিন পরিদর্শন করেন ও খুনী শুকুর আলীকে আটক করতে সক্ষম হন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন খাঁন বলেন, খুনী শুকুর আলীকে আটক করতে সক্ষম হয়েছি, মামলার প্রস্তুতি চলছে, এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান থানা পুলিশ। এলাকাবাসী বলেন এটি একটি তুচ্ছ ঘটনা, এ ঘটনায় মার্ডার হতে পারেনা, তারা ঘটনার তিব্র নিন্দা জানান ও খুনী শুকুর আলী কে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান এলাকাবাসি।

আলমগীরের পরিবারে তারা ৬ ভাই, ২ বোন ও মা রয়েছে। ৬ ভাই এর মধ্যে আলমগীরের ছোট ভাই শুকুর আলীর হাতে নিহত হলেন। তার বাবা মৃত নুর হোসেন ও মাতা আমেনা বেগম।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

মতলব উত্তরে গাছ কাটাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন, খুনী আটক

প্রকাশিত হয়েছে: ০৫:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪