মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ সাপে কাঁটা রোগীদের অপচিকিৎসা বন্ধে ঝিনাইদহের শৈলকুপায় ওঝাঁদের সাথে মতবিনিময় সভা করেছে পুলিশ।আজ ৩১ আগস্ট মঙ্গলবার সকালে শৈলকুপা থানার চত্বরের সার্ভিস ডেলিভারি সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করে শৈলকুপা থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন।
আলোচনা সভায় ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামের ৩৫ জন ওঁঝা উপস্থিত ছিলেন। ওসি জাহাঙ্গীর আলম বলেন, শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে কাউকে সাপে কাঁটলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হবে।কোন প্রকার ওঁঝা বা কবিরাজের কাছে নিয়ে যাওয়া যাবে না।
ওঁঝাদের উদ্দেশ্যে তিনি বলেন,কেউ যেন দায়িত্ব নিয়ে বিষ নামানো বা চিকিৎসার নামে অবহেলা করে কোন সাপে কাঁটা রোগীর মৃত্যুর কারন না হয়।এ ঘটনা ঘটলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।













