এখন ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় বিএনপি’র কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পঞ্চগড় জেলা বিএনপি উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ  অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল তিন টায় পঞ্চগড় দলীয় কার্যালয় থেকে সদর উপজেলার আহবায়ক মো.আনোয়ার হোসেন    এর নেতৃত্বে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি পঞ্চগড় বিএনপি দলীয় কার্যালয় থেকে বের হয়ে তেতুলিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়। এসময় দ্রব্য মূল্যের উধ্বগতি প্রতিরোধ, ৭ই জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচন বাতিল এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তির দাবীতে হাতে কালো পতাকা নিয়ে বিএনপি’র নেতা কর্মীরা শ্লোগান দেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন,পঞ্চগড় সদর উপজেলা বিএনপির  আহ্বায়ক আনোয়ার হোসেন। কালো পতাকা মিছিলে আরো উপস্থিত ছিলেন। পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, মহিলা দলের সভাপতি লাইলী আরজুমান মুক্তি সহ সদর উপজেলা বিএনপি সহ যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড় বিএনপি’র কালো পতাকা মিছিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৩:২৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪