লুৎফর সিকদার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ এলিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায়। বাবার মৃত্যুতে দশ দিন আগের পাঁচ মাসের ছেলে সৈয়দ আরফানকে নিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি। বাবার দাফন শেষে ভাই ভাবির সঙ্গে সন্তানকে নিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ফিরছিলেন ঢাকায়। কিন্তু রাজধানীতে ঢুকতেই ট্রেন আগুন দেয় দুর্বৃত্তরা। নিয়তির নির্মম পরিহাস। সেই আগুনে পুড়ে অঙ্গার হয় এলিনার দেহ। ভাগ্যক্রমে বেঁচে আছে তার পাঁচ মাসের শিশু সৈয়দ আফরান। ঢাকায় মিরপুর ৬০ ফিটের তাদের বাসা। এলিনার স্বামী সৈয়দ সাজ্জাদ হোসেন ঢাকার বাসায় ছিলেন। শুক্রবার ৫ই জানুয়ারি দিবাগত রাতে বেনাপোল এক্সপ্রেসে নিহত ৪ জনের মরা দেহ ঢাকা মেডিকেল কলেজ ডামেক, হাসপাতাল মর্গে আনা হলে তার স্বজনরা ভিড় করেন তাদের দাবি মর্গে আনা চার মরা দেহের মধ্য তার মরা দেহ রয়েছে।













