এস,এম,লুৎফর সিকদার,জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ আওয়ামীলীগের প্রেসিডিয়ান সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বারবার আমাদের আঘাত করেছে, আওয়ামীলীগের শক্তি দেশের জনগণ। জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সকল সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। এবারের নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি টিকে থাকার নির্বাচন। বিএনপি পাকিস্তানের বিএনপি জামাত, স্বাধীনতার বিরোধী, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন।

নির্বাচনে আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসলে ট্রেনে আগুন দিয়ে মা শিশু হত্যা ও যানবাহনের অগ্নি সংযোগকারীদের বিচার করা হইবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। বৃহস্পতিবার ৪ ঠা জানুয়ারি বিকালে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিন গোপালগঞ্জের পৌর পার্ক মাঠে শহর আওয়ামী লীগের আয়োজিত এক বিশাল জনসভায় নৌকায় ভোট চেয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গণতন্ত্র ও উন্নয়নের রথযাত্রা কে অব্যাহত রাখার জন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে এই নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। আগামী ৭ জানুয়ারি ভোটাররা যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে সকল পর্যায়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান শেখ ফজলুল করিম সেলিম এমপি। জনসভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির। অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আযম সহ সভাপতি এডভোকেট রঞ্জিত কুমার গামা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সির আতিয়ার রহমান, শতর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, গোপালগঞ্জের পৌর সভার মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী সহ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় অন্যের মধ্যে আওয়ামী ও অন্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। এছাড়া আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল খন্ড খন্ড নৌকার মিছিল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেন। ইহাতে জনসভার মাঠ শহরের পৌর পার্ক প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হইয়া যায়। আজকের এই বিশাল জনসভায় সাধারণ মানুষের বন্যায় প্লাবিত হইয়া যায় এবং “জয়বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক নৌকার মিছিল নিয়ে আসে হাজার হাজার জনতা।
















