এখন ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের মুক্তাগাছায় ছাদ ধ্বসে শ্রমিকের  মৃত্যু

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় ঝুঁকিপূর্ণ ছাদের কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেন ১৭ বছর বয়সী কিশোর  জিয়ারুল ইসলাম।
জিয়ারুলের প্রতিবেশী আব্দুর রাহিম জানায়,আজ (২৮ ডিসেম্বর বৃহস্পতিবার )ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাশাটি ইউপি’র লাঙ্গুলিয়ার (মধ্যপাড়া) ভ্যান চালক আব্দুর মালেক এর ছেলে জিয়ারুল ইসলাম বেলা ৩:২৫ এর দিকে বাইপাসের জন্য অধিগ্রহণকৃত জায়গার উপর নির্মিত পাকা দালান অপসারণের কাজ করার সময় ছাদ ভেঙে মাথায় পড়ার কারণে মৃত্যুবরণ করে। স্হাপনাটি ছিলো পুরনো এবং এলাকাবাসীরা বারবার শ্রমিকদের সর্তক করে কিন্তু বিষয়টি শ্রমিকরা আমলে নেয় নি। জিয়ারুলের সঙ্গী বাইরে বের হলেও তার আর বের হওয়া হলো না। মুহূর্তেই ছাঁদের চাপে মারা যায় জিয়ারুল।
এ ব্যাপারে জানতে চাইলে নিহতের পিতা আব্দুল মালেক বলেন, আমার ছেলের মৃত্যুতে কারো প্রতি কোন অভিযোগ নেই।
ঝুঁকিপূর্ণ কাজে বিশেষ করে মোটরযান, ওয়েল্ডিং, ভারী বোঝা বহন, ইট ভাঁটা, ইমারত নির্মাণ ও অপসারণ কাজে শিশুশ্রম আইনতঃ দণ্ডনীয় অপরাধ হলেও প্রতিবছর এই সমস্ত ঝুঁকিপূর্ণ কাজে শিশু বা কম বয়সী শ্রমিকের মৃত্যু আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। অনতিবিলম্বে ঝুঁকিপূর্ণ কাজে শিশুশ্রম বন্ধ করার দাবি জানান ভুক্তভোগী, সুশীল সমাজসহ অভিজ্ঞ মহল। নিহত জিয়ারুল ইসলাম এর অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া পড়েছে । উল্লেখ্য যে, চলতি বছর ময়মনসিংহ-মধুপুর সড়ক প্রশস্থ করণ এন (৪০১) প্রকল্পের আওতায় ভাবকীর মোড় হতে সাতাশিয়া পর্যন্ত বাইপাস।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ময়মনসিংহের মুক্তাগাছায় ছাদ ধ্বসে শ্রমিকের  মৃত্যু

প্রকাশিত হয়েছে: ০৬:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩