মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড়জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার পামুলী ইউনিয়নের পামুলী-২ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য রেলপথ মন্ত্রীর ছেলে ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদের হাতে ফুল দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।

পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিভূষন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসানাত জামান চৌধুরী জর্জ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
















