এখন ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে বিজয়ের ৫৩ বছরেও নির্মিত হয়নি শহীদ মিনার

মুহাম্মদ এমরান, বান্দরবানঃ পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের পুরোনো বিদ্যালয়ের মধ্যে ইয়াংছা উচ্চ বিদ্যালয়টি অন্যতম। বিদ্যালয়টি প্রতিষ্ঠত হয় ১৯৯৮ সালে। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও শহীদ মিনার নির্মিত হয়নি। একাধিকবার বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখনো নির্মিত হয়নি শহীদ মিনার। বিদ্যালয়ে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে তাতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গিয়ে গেছে, ইউনিয়নের ইয়াংছা উচ্চ বিদ্যালয় একদিকে যেমন ভবন জরাজীর্ণ অপরদিকে নেই কোনো শহীদ মিনার। এতে করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে। উপজেলা প্রশাসন ও কর্তৃপক্ষের সু-দৃষ্টি হয়নি এই বিদ্যালয়ের।
তবে ওই বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকট থাকায় শ্রেনী পাঠদান করাতে অগাদ সমস্যা হচ্ছে।

ইয়াংছা উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার নেই বলে একুশে ফেব্রুয়ারি এবং ১৬ই ডিসেম্বর, বিজয় দিবস পালন করতে কলা গাছ দিয়ে শহীদ মিনার নির্মান করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে হয়। স্থায়ী ভাবে এই বিদ্যালয়ে একটি শহীদ মিনার স্থাপন এর দাবি জানাই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে এই বিদ্যালয়ে কোনো শহীদ মিনার স্থাপন করা হয়নি।তাই অতি দ্রুত বিদ্যালয়ের শহীদ মিনার স্থাপনসহ নানা সংমস্যা সমাধানে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুফিজ উদ্দীন বলেন, বিদ্যালয়ের শ্রেনী কক্ষ সংকট,শহীদ মিনার স্থাপন, নতুন ভবন নির্মান,আসবাবপত্রসহ নানান সমস্যা রয়েছে। তবে বেশী প্রয়োজন একটি শহীদ মিনার। অচিরেই এসব সমস্যা সংকট নিরসনে সাংসদ সদস্য, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল এবং উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

ইয়াংছা কুমারী ইউনিট শাখার, যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ এমরান বলেন, ইয়াংছা কুমারী ইউনিটে প্রায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, একটি প্রতিষ্ঠানেও নেই শহীদ মিনার। বর্তমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা সত্বেও আমরা শহীদ মিনারে ফুল দিতে পারিনা। দিবস আসলেই অস্থায়ী ভাবে শহীদ মিনার নির্মাণ করে ভারাআক্রান্ত মন নিয়ে শহীদ মিনারে ফুল দিতে হয়। পার্বত্য মন্ত্রী জননেতা বীর বাহাদুর উশৈসিং এমপি, লামা উপজেলা চেয়ারম্যান, ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান এবং ইয়াংছা কুমারী ইউনিট শাখার নেতা-নেত্রীদের সুদৃষ্টি আকর্ষণ করছি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ইয়াংছা উচ্চ বিদ্যালয়ে বিজয়ের ৫৩ বছরেও নির্মিত হয়নি শহীদ মিনার

প্রকাশিত হয়েছে: ০১:২৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩