এখন ০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধি দিবসে উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা

ডেক্স রিপোর্টঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী, সাংবাদিক, মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের হত্যা করেছে। আজ এই দিনে সকল শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা। সেই ক্ষতবিক্ষত দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

১৯৭১ এর ডিসেম্বর মাসের শেষ পর্যায়ে এসে পাকিস্তানী বাহিনী যখন বুঝতে শুরু করে যে তাদের পক্ষে যুদ্ধে জেতা সম্ভব না, তখন তারা বাংলাদেশের সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত দিক থেকে দুর্বল এবং পঙ্গু করে দেয়ার জন্য পরিকল্পনা করে বুদ্ধিজীবীদের হত্যা করে। ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মম নির্যাতনের পর হত্যা করে।

তিনি আরো বলেন, আপনাদের আরেক নেতা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য আমার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী দিপু মারা যায়। আমার ছেলের অকাল মৃত্যুতে মতলব বাসী গভীর শোকাহত। আপনারা তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিনের সভাপতিত্ত্বে ও সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম হাওলাদারের পরিচালনায় আরো বক্তব্য দেন- আওয়মীলীগের উপকমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, যুগ্ন সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান আয়ুব আলী গাজী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এসি মিজান, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জর্জ, জেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মিয়া মোহাম্মদ জাহাঙ্গীর, ছেংগারচর পৌরসভার মেয়র লায়ন আরিফ উল্লাহ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শহীদ বুদ্ধি দিবসে উপলক্ষে মতলব উত্তরে আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ০২:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩