এখন ০৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় নয় লক্ষ টাকা উদ্ধার করলো মডেল থানা পুলিশ

আফরোজা আক্তার জবা, ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অভিনব কায়দায় খোয়া যাওয়া গ্রীন পাওয়ার অটোমেশিন টেকনোলজির ৯লক্ষ টাকা পটুয়াখালীর গলাচিপা এলাকা থেকে উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত রাজিব কে গ্রেফতার করা হয়। গেল ৫ ডিসেম্বর ভরাডোবা একটি কারখানায় গ্যাস বিক্রির ১০লক্ষ টাকা নিয়ে ঢাকা যাওয়ার পথে ভালুকা সদরের একটি হোটেলে ম্যানেজার খাবার আনতে গেলে গাড়ী থেকে টাকা নিয়ে লাপাত্তা হয়ে যায় গাড়ীর চালক রাজিব। পরে ম্যানেজার মুন্না বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন , মামলা হওয়ার পর আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে নয় লক্ষ টাকা সহ আসামি গ্রেফতার করি।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ভালুকায় নয় লক্ষ টাকা উদ্ধার করলো মডেল থানা পুলিশ

প্রকাশিত হয়েছে: ১২:৩১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩