এখন ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রাসেদুল ইসলাম হৃদয় (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চেংটি হাজারাডাঙ্গা নতুন হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত হৃদয় ঠাকুরগাঁও এর গড়েয়া ইউনিয়নের গোপালপুর এলাকার মামুনুর রশিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হৃদয় প্রয়োজনীয় কাজে দেবীগঞ্জে আসে। এর মাঝে স্বশুর বাড়িতে অবস্থান করে সকালে মোটরসাইকেলে নিজ বাড়ি ঠাকুরগাঁও ফিরছিলো। একসয় নতুন হাট এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় ধটনাস্থলেই মৃত্যুবরণ করে হৃদয়।

দেবীগঞ্জ থানার এসআই ইয়াকুব আলী বলেন, স্বশুড় বাড়িতে কি কাজে কবে এসেছে তা এখনো জানা যায় নি। ঘটনার পর ঘাতক ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় সড়ক দূর্ঘটনা আইনে মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ১২:১৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩