এখন ০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আহত দুই

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে পৃথক এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে ইয়াকুব আলী (৮৩) নামে এক বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকায় ও দেবীগঞ্জ পৌরসভার দ্বোসীমানায় এলাকায় এ ঘটনাগুলো ঘটে।

জানা যায়, নিহত ইয়াকুব আলী সাতমেড়া ইউনিয়নের সাহেবীজোত ডাঙ্গাপাড়া এলাকার আফসার আলীর ছেলে।

গত বেশ কিছুদিন ধরে জমি নিয়ে বৈপিত্রীয় বড়ভাই ইয়াকুব আলীর সাথে ছোট ভাই আব্দুল মমিনের বিরোধ চলে আসছিল। এনিয়ে মঙ্গলবার সকালে আবারো বিরোধ বাধলে ছোট ভাই আব্দুল মমিনের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এ ঘটনার পর থেকে নিহতের পরিবারের সবাই পলাতক রয়েছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, রাস্তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ছোট ভাইয়ের কিলঘুষিতে বড় ভাই ইয়াকুব আলী মারা গেছেন বলে তারা অভিযোগ করেছে। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করেছি। তবে ইয়াকুব আলী অসুস্থ ছিলেন তার হাতে ক্যানুলা ও ক্যাথেটার লাগানো ছিলো। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।

অপরদিকে দেবীগঞ্জ উপজেলার পৌর এলাকার দ্বোসীমানায় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শাহিন (২০) ও মৃনাল (১৮) নামে দুইজন আহত হয়েছে। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) চিকিৎসাধীন রয়েছে বলে জানান দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আহত দুই

প্রকাশিত হয়েছে: ০৩:৫৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩