এখন ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হয়ে জেলে থাকায় মধুপুর ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রেহেনুমা তারান্নুম ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৩ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আবুজাফর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলা হয়, আয়নাল হক বিশ্বাস ভঙ্গ, প্রতারণামূলক ও ভয়ভীতি প্রদর্শন করে এক কোটি ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বদরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হয়ে জেলহাজতে থাকায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। এ অবস্থায় আয়নাল হককে অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থে পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার আইন অনুযায়ী তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে রংপুরের জেলা প্রশাসক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

রংপুরের বদরগঞ্জ উপজেলায় টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার ইউপি চেয়ারম্যান আয়নাল হককে সাময়িক বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৭:০৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১