মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার আদমদীঘির সান্তাহারে সাইফ হাসান (২৫) নামের এক কোচিং সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
গতকাল (২২ নভেম্বর) বুধবার অনুমানিক রাত ১২টার সময় উপজেলার সান্তাহার পৌর শহরের (০৫ নং ওয়ার্ড) রথবাড়ি মিশন স্কুলের পাশ থেকে সাইফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতঃ সাইফ সান্তাহার ইউপির কাশিমিলা প্রসাদখালী এলাকার মৃতঃ মুকুক চন্দ্র হালদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মৃতঃ সাইফ ও তার বড় ভাই একটি কোচিং সেন্টারে ছাত্রদের পড়াতেন। বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছিল। পারিবারিক কলহের জেরেধরে (২২ নভেম্বর) বুধবার অনুমানিক রাত ১২টার সময় শয়নঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সাইফ । পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্রে জানা যায়- মৃত সাইফ আগে হিন্দু ধর্মের ছিল, পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।













