এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় এবার খড়বোঝাই ভটভটিতে আগুন!

মিরু হামান, স্টাফ রিপোর্টার ঃ বগুড়ার নন্দীগ্রামে ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের পর খড়বোঝাই ভটভটিতে আগুন দিয়েছে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা। একই রাতে তিনটি ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় ভটভটিতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম ইউসুবপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ও পৌর শহরের কলেজ গেট এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর রাত ১০টার মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় হেলমেট পরিহিত একদল দুর্বৃত্তরা খড়বোঝাই ভটভটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। পরপর তিনটি ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে দুর্বৃত্তদের গ্ৰেফতার করতে অভিযানে নেমেছে পুলিশ।

এবিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন বলেন, দুর্বৃত্তরা ছোট একটি ভটভটিতে আগুন দিয়েছিল। সংবাদ পেয়ে তাৎক্ষণিক পৌঁছে আগুন নেভানো হয়েছে। নাশকতাকারীদের গ্ৰেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় এবার খড়বোঝাই ভটভটিতে আগুন!

প্রকাশিত হয়েছে: ০৭:৫৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩