এখন ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে অবিস্ফোরিত ৭টি ককটেল ও বাঁশের লাঠিসহ জামায়াতের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্র জানান, গত ২৭ সেপ্টেম্বর বুধবার ভোরে তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার কলমা ইউপির বাসিন্দা প্রয়াত শিশ মোহাম্মদের পুত্র আব্দুল কমির (৫৫), একই ইউপির বাসিন্দা চন্দনকোঠা গ্রামের মৃত কছিমদ্দিন প্রামানিকের পুত্র আইন উদ্দিন প্রামানিক ওরফে মনোয়ার হোসেন (৪৩), পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মুনসুর রহমানের পুত্র মিজানুর রহমান (৪০) ও তানোর হঠাৎপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সোবহানের পুত্র আব্দুল আজিজ (৪৫)। আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে তানোর থানায় মামলা করা হয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তানোর পৌর এলাকার তালন্দ বাজারে গত মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। গত বুধবার ২৭ সেপ্টেম্বর ভোরে তানোর পৌরসভার তালন্দ বাজারে নাশকতার ষড়যন্ত্র ও পরিকল্পনার গোপন বৈঠক করে তারা। এ সময় অবিস্ফোরিত লাল কসটেপ দ্বারা মোড়ানো ৭টি ককটেল, ১৫টি বাঁশের লাঠি ও ৩০টি ইটের টুকরো পাওয়া যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম জানান, আটককৃত ৪ জামায়াত কর্মী ও সমর্থকরা নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা রুজু করে পুলিশ স্কটের মাধ্যমে সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তানোরে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩