মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জেলা বিএনপির আয়োজনে, কেন্দ্রীয় কর্মসুচির অ্ংশ হিসেবে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবীতে রোববার বিকালে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসুচির আয়োজন করা হয়।
এর আগে জেলা ছাত্রদল এম আর কলেজ রোড় থেকে দলীয় কার্যালয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আসে তারা।
সমাবেশে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এ্যাড.আদমসুফী, এ্যাড.মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমূখসহ দলের অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
















