এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত, আহত ২

মিরু হাসান, ষ্টাফ রিপোর্টার -ঃ- বগুড়ায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাবিয়া বেগম (২৬) ও এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। এতে আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৪ টার দিকে উপজেলার গাবতলি-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বয়রা গান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬) ও এক বৃদ্ধ (৬০) তার পরিচয় এখনও জানা যায়নি। তাদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও সিএনজিতে থাকা সেনা সদস্য পলাশ মাহামুদ (২৩)।
এ বিষয়ে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান।
ইন্সপেক্টর (তদন্ত) মো. শাহীনুজ্জামান জানান, বৃহস্পতিবার ভোরে বগুড়া শহর থেকে সিএনজি সারিয়াকান্দিতে যাওয়ার পথে ছাতিয়ানতলায় অজ্ঞাত এক ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী যাত্রী ও বৃদ্ধ নিহত হোন। আহত অবস্থায় সিএনজি চালক ও আরেক যাত্রী সেনা সদস্যকে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, সিএনজি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। ট্রাক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বগুড়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত, আহত ২

প্রকাশিত হয়েছে: ০৬:৫৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩