এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক নাদিম হত্যার প্রধান অভিযুক্ত চেয়ারম্যান পঞ্চগড়ে আটক

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রধান অভিযুক্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‍্যাব ।
শনিবার (১৭ জুন) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে আটক করা হয়।বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন,আমরা তথ্য পেয়েছি ঢাকা থেকে র‍্যাবের কয়েকটি টিম তাকে আটক করে নিয়ে গেছে।ঢাকায় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে।
আটক মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
উল্লেখ্য,বাংলা নিউজ টোয়েন্টিফোর ডট কমের জামালপুর জেলা প্রতিনিধি, ৭১ টেলিভিশনের সংবাদদাতা গোলাম রব্বানী নাদিম বুধবার (১৪ই জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন।পরের দিন বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সাংবাদিক নাদিম হত্যার প্রধান অভিযুক্ত চেয়ারম্যান পঞ্চগড়ে আটক

প্রকাশিত হয়েছে: ০২:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুন ২০২৩