এখন ০৫:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানে যাত্রীবাহী বাস, ৯৯৯-এ ফোন দিয়ে আহতদের উদ্ধার

মোঃ রেজাউল করিম আলম
জেলা প্রতিনিধি পঞ্চগড় -ঃ- পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ফোর সিস্টার নামে একটি যাত্রীবাহী বাস চা বাগানে পড়ে উল্টে গিয়ে চালকসহ বাসের অন্তত্য ১২ জন যাত্রী আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া গুচ্ছ গ্রাম সংলঘ্ন তেঁতুলিয়া- পঞ্চগড় মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরের পর তেঁতুলিয়ায় হঠাৎ দমকা ঝড়ো হাওয়া ও বৃষ্টি নামতে শুরু করে। এর মাঝে পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা একটি চা বাগানে পড়ে উল্টে যায়। এতে স্থানীয়রা ছুটে গিয়ে জরুরী ফোন সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশের পাশাপাশি আহতের উদ্ধারে সহায়তা করেন। তবে অনেকেই আশপাশের বাজারগুলোতে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও কিছুটা গুরুত্বর আহত অন্তত্য ১২জনকে চিকিৎসার জন্য তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলম দূর্ঘটনায় আহতের বিষয়টি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

তেঁতুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানে যাত্রীবাহী বাস, ৯৯৯-এ ফোন দিয়ে আহতদের উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩