এখন ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাবান্ধায় বিজিবির মহাপরিচালকের আইসিপি পরিদর্শন, বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ- নবাগত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের সীমান্ত এলাকার পরিদর্শন করেছেন।
এসময় নতুন দায়িত্ব গ্রহণের পর থেকে বর্ডারের আন্তর্জাতিক সীমানসহ বিভিন্ন আইসিপিতে যাচ্ছেন বলে সাংবাদিকদের জানান।

বুধবার (১০ মে) দুপুরে পঞ্চগড়ে বাংলাবান্ধা আইসিপি পরিদর্শন কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বাংলাবান্ধা জিরো পয়েন্ট গুরুত্বপূর্ণ আইসিপি হওয়ায় সীমান্ত এলাকায় পরিদর্শনে আসা। এর মাধ্যমে আমাদের দেশে ভারত, নেপাল ও ভূটান থেকে বিভিন্ন পণ্যসহ মানুষ যাতায়াত করে।
সে দিক থেকে বিবেচনায় গুরুত্বপূর্ণ এই আইসিপিতে আমরা বিজিবি ও বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দায়িত্ব পালন করে আসছি।

ভারত আমাদের বন্ধু দেশ, সে হিসেবে ভারতের সাথে সমন্বয় করে আমরা ছোট- বড় সমস্যা সমাধান করে আসছি।
এতে উপস্থিত থেকে কুশল বিনিময় করেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং।
বিএসএফের একটি চৌকস দল বিজিবি মহাপরিচালককে গার্ড অব অনার প্রদান করে।
এসময় রংপুরের অতিরিক্ত মহাপরিচালক রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা), সদর দপ্তর বিজিবি, অতিরিক্ত মহাপরিচালক, (অপাঃ ও প্রশিঃ), সদর দপ্তর বিজিবি, সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও, পঞ্চগড় ১৮ বিজিবির সিও লে. কর্ণেল যুবায়েদ হাসান সহ উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যসহ দায়িত্বে থাকা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

বাংলাবান্ধায় বিজিবির মহাপরিচালকের আইসিপি পরিদর্শন, বিএসএফের সাথে শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত হয়েছে: ০১:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩