এখন ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডাঃ দীপু মনি এমপির মা না ফেরার দেশে

বিশেষ সংবাদদাতা -ঃ- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ভাষাবীর মরহুম এম এ ওয়াদুদের সহধর্মিণী ও শিক্ষামন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনির মা রহিমা ওয়াদুদ না ফেরার দেশে। (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৯৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি  গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, ‘শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।’

রহিমা ওয়াদুদ পেশায় একজন শিক্ষিকা ছিলেন। তিনি চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সময় শিক্ষকতা করেছেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর গ্রামের পাটওয়ারীবাড়ি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ডাঃ দীপু মনি এমপির মা না ফেরার দেশে

প্রকাশিত হয়েছে: ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩