এখন ০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গৃহবধুকে হাত-পায়ের রগ কেটে হত্যা

মোঃ মনিরুল আলম, নারায়ণগঞ্জ -ঃ- নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় হাত ও পায়ের রগ কেটে নুর জাহান নামে এক গৃহবধূকে হত্যা করেছে দূর্বৃত্তরা। বুধবার বিকেলে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।

নিহত নূর জাহান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া আদর্শনগর এলাকার রমজান মোল্লার স্ত্রী।
স্বজনরা ও এলাকাবাসি জানান, স্বামী গাড়িচালক ও চাকুরিজীবী ছেলে সকালে কর্মস্থলে চলে গেলে ঘরে একাই ছিলেন নুর জাহান। মেয়ে শ্বশুরবাড়িতে এবং এসএসসি পরীক্ষার্থী পুত্রবধূ ছিলেন পরীক্ষার হলে। দুপুরে প্রতিবেশীরা নূর জাহানের রক্তাক্ত দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়।

পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহসহ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। খবর পেয়ে কর্মস্থল থেকে ছুটে আসেন নিহত নূর জহানের স্বামী ও ছেলেসহ নিকট আত্মীয়-স্বজনরা। 
এ ঘটনায় আজ সকল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর ফাহিমা খাতুন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নারায়ণগঞ্জে গৃহবধুকে হাত-পায়ের রগ কেটে হত্যা

প্রকাশিত হয়েছে: ১০:০৯:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩