এখন ০৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে আটক ৯

সুমন হাসান, কয়রা (খুলনা)প্রতিনিধি -ঃ- সরকারি আইন অমান্য করে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেছে বনবিভাগ।
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ শিবসা টহল ফাঁড়ির বড় কুমড়াখালী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে ও হরিণ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১৫০ টি হরিণ ধরার ফাঁদ কাঁকড়া ধরার সরঞ্জাম সহ ২ টি নৌকা জব্দ করা হয়। জানা গেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেনের দিক নির্দেশনায় ভোর রাত ৪ টার দিকে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরেক আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন শহিদ মোড়ল, বাপ্পি সরদার, আছাদুল সানা, রফিকুল গাজী, তুহিন সরদার, রাশিদুল ইসলাম, ফরিদ শেখ, খলিল মোল্যা ও মুজাহিদুল ইসলাম সানা। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া ও হরিণ শিকারের অপরাধে আটক ৯

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩