এখন ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ আহত ১৫ জন

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ- ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ ৩০ জানুয়ারি সোমবার আনুমানিক সকাল ১০.০০ কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের জগনাথপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে যশোর থেকে শাপলা পরিবহণের একটি বাস জীবননগর যাচ্ছিলো।

পথিমধ্যে কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কের ওই স্থানে পৌঁছালে একটি মোটরসাইকেলের ওভারট্রেকিং করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারায়।

সে সময় বিপরীত দিক থেকে ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনা ডিলাক্সের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ঝিনাইদহের কোটচাঁদপুর-জীবননগর মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ আহত ১৫ জন

প্রকাশিত হয়েছে: ০১:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩