এখন ০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ

মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশ ক্রেতা সেজে এক ইয়াবা কারবারিকে আটক করেছে। আটককৃত জসিম উদ্দিন (৪৫) সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে আটককৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে মুঠোফোনে ক্রেতা সেজে ইয়াবা কারবারি জসিমকে ফোন দেয় পুলিশ। এরপর সে মাদক বিক্রি করতে উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের বটতলা এলে তাকে আটক করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিয়ে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ক্রেতা সেজে ইয়াবা কারবারি ধরল পুলিশ

প্রকাশিত হয়েছে: ০২:৪৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১