এখন ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

রেজাউল করিম, পঞ্চগড় -ঃ- পঞ্চগড়ে দুর্ঘটনারোধ,নিষিদ্ধ ঘোষিত হর্ণ, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ তেঁতুলিয়া থানা।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের (এশিয়ান হাইওয়ে) বিভিন্ন স্থানে কঠোর অবস্থান ও দ্রুত গতির যানবাহন শনাক্ত করতে স্পিডগান ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়।

এসময় পজ মেশিনের সাহায্যে চারটি ট্রাকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারে মামলা করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকা,গাড়ীর দ্রুত গতি প্রতিরোধসহ চালকদের সচেতনতার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.জাকির হোসেন মোল্লা জানান,নিষিদ্ধ ঘোষিত হর্ণ, অবৈধ যানবাহন, গাড়ীর অতিরিক্ত গতি প্রতিরোধে মহাসড়কে এ অভিযান।এটি অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

প্রকাশিত হয়েছে: ০৫:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩